অবশেষে সিলেটের রিসোর্টকাণ্ডে ছাত্রদল নেতাসহ ৩শ জনের নামে মা ম লা

  • প্রকাশের সময় : ২৬/০১/২০২৫ ০৯:১৫:০০ AM

Share
61

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতাসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ।

পুলিশসূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। এসএমপির মোগলাবাজার থানায় ছয়জনের নামোল্লেখ করে এবং ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা করেন তিনি।

গত রবিবার সিলেটের দক্ষিণ সুরমা সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এ সময় তারা রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে আটজনকে বিয়ে পড়িয়ে দেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।


সিলেট প্রেস / ২৬ জানুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০১-২৬ ০৯:১৫:০০