এক উপজেলায় বছরে ৫৪ জনের অপমৃত্যু

  • প্রকাশের সময় : ২৯/০১/২০২৫ ১০:৪৬:৪২ AM

ছবি-প্রতিনিধি

Share
28

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জনের অপমৃত্যু হয়েছে। রাণীশংকৈল থানার তথ্যমতে গলায় ফাঁস দিয়ে ২৩, সড়কে দুর্ঘটনায় ১০, বিষপানে ৩, গ্যাসের ট্যাবলেট খেয়ে ২, পানিতে ডুবে ৯, বিদ্যুৎস্পর্শে ৩, নদীর পাড় ভেঙে মাটি চাপা পড়ে ১, ভুল করে গুল খেয়ে ১, বজ্রপাতে ১। এ ছাড়াও অজ্ঞাত ১ জন মারা গেছেন।


রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি আরশেদুল হক এ প্রতিবেদককে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, এবং মর্ম স্পর্শী। মূলত মানুষের অসচেতনতা, অবহেলার কারণে এসব অপমৃত্যুর ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে, গণসচেতন হওয়া এবং গণসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা। ওসি আরো জানান, এবিষয়ে আমরা স্কুল,কলেজ,মাদ্রাসায় এবং উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছি। ইউএনও মহোদয়সহ আমরা বিভিন্ন প্রোগ্রামে জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিই। আমাদের পাশাপাশি কিছু এনজিও এ বিষয়ে কাজ করছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০১-২৯ ১০:৪৬:৪২