জার্মানের তৈরীকৃত একটি পিস্তল উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা।
বৃহস্পতিবার রাতে এসএমপির মিডিয়া অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া অফিসার জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর বনকলাপাড়ার একটি নিরাপত্তা বেষ্টনীতে থাকা ময়লার স্তুপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে।
পিস্তলের গায়ের মেইড ইন ডব্লিউ.জার্মানী. পারফিক্টা-ইএল এলামেরিন,কল. এইটএমএম লিখা রয়েছে। বৃহস্পতিবার রাতেই এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ পিস্তলটি জব্দ করেছে।
তবে পিস্তলটির মালিকানা সনাক্ত করতে
প্রশাসনের উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















