সিলেটে পুলিশের অভিযানে সিএনজিসহ ছিনতাইকারী গ্রে ফ তা র

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২৫ ০৭:১৩:৩৫ AM

Share
80

সিলেট নগরীর কুচাই এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এছাড়া চন্ডিপুল থেকে আটক করা হয়েছে এক ছিনতাইকারীকে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটক ছিনতাইকারী মো. রাসেল আহমদ (২৮) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এর মৃত আমির হোসেনের ছেলে। বর্তমানে সে সিলেটের দক্ষিণ সুরমার বলদি গ্রামের রেনু মিয়ার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতো।

পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে ৯টায় ছাদিক মিয়া নামের এক যাত্রী কুশিঘাট থেকে নিজ বাড়ি পাঁচমাইল যাচ্ছিলেন। কুচাই মাদ্রাসার সামনে আসার পর অটোরিকশায় থাকা যাত্রীবেশি ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি এনড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কুচাই এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে।

মঙ্গলবার দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ছিনতাইকারী রাসেল আহমদকে। তার কাছ থেকে ছিনতাইকৃত ফোন সেটও উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রেস / ০৫ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০২-০৫ ০৭:১৩:৩৫