মাধবপুরে কৃষি জমি থেকে বালু ও মাটি পাচার এক লাখ টাকা জরিমান

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২৫ ০৮:২৭:২০ AM

Share
16

হবিগঞ্জে মাধবপুর উপজেলার সুলতানপুর ও মহব্বত গ্রামের  কৃষিজমি থেকে উর্বর মাটি উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদলত দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।মাধবপুর সহকারী কমিশনার (ভুমি) মুজিবুল হক সোমবার বিকেলে সুলতানপুর ও মহব্বত পুর গ্রামে অভিযান চালিয়ে মাতু মিয়া ও ফয়সল মিয়াকে ৫০ হাজার করে  একলাখ টাকা অর্থদণ্ড করেছে।

এ অভিযানকে সহায়তা করেন মাধবপুর থানার এসআই সাইদুর রহমান নেতৃত্বে একদল পুলিশ।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম  জানান,যারা বেআইনিভাবে মাটি বালু পাচার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে এবং মাধবপুর উপজেলা জুড়ে অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / ০৫ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০২-০৫ ০৮:২৭:২০