ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে পড়ে আবু রায়হান আনসারী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
আজ বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় বাড়ির পাশেই পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, এদিন সকালে সহপাঠিদের সাথে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল। এ সময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এসময় অন্য শিশুরা চিৎকার দিলে পরিবারের লোকজন পুকুরে খোজা খুঁজি করে তার মৃত অবস্থায় উদ্ধার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল এ প্রতিবেদককে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকার কারণে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















