সংযুক্ত আরব আমিরাত থেকে আগত দুই যাত্রী আটক

ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি সোনা জ ব্দ

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২৫ ০৭:৫২:৫৩ AM

Share
26

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা দুই যাত্রীর কাছে বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে। উদ্ধার করা সোনার মধ্যে ১২০টি বার ও চারটি বল আকৃতির সোনার পিণ্ড রয়েছে। এসব সোনার ওজন ১৭ কেজির বেশি। আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটককৃতরা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসছিলেন।

ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের দুই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে এনএসআই। পরে তাদের ব্যাগের ভেতরে চার্জার লাইট ও ছোট চার্জার ফ্যান পাওয়া যায়। এসবের ভেতর থেকে উদ্ধার হয় সোনা। এ ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টা ২৬ মিনিটে আরব আমিরাত থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৫২ ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। এরপর দুই যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।


সিলেট প্রেস / ০৬ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০২-০৬ ০৭:৫২:৫৩