গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদ'এর বিজয় র‍্যালি

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫ ১০:০১:২২ PM

ছবি-প্রতিনিধি

Share
61

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদ'এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ও জুলাই বিপ্লবের সকল শহীদের স্মরণে বিজয় র‍্যালি ও আলোচনা সভা পা‌লিত হ‌য়ে‌ছে।


মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল ৫টায় পৌর শহরে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে শিবদিঘি চৌরাস্তায় এসে সমবেত হয়।


এরপর আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলী, সিনিয়র সহ-সভাপতি সাদেকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি হযরত জাহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলামিন প্রমুখ।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৫-০৮-০৫ ২২:০১:২২