দিনাজপুরের সেতাবগঞ্জে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে ) সকাল সাড়ে ১০ টায় ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে থানা রোড শিক্ষক সমিতির অফিসের ৫ম তলায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ডিলার ও রিটেইলার সহ ৬০ জন অংশগ্রহণ করেন।
ব্র্যাক সিডের ডিলার মনজুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন- অ্যাসোসিয়েট সেলস অফিসার রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- রিজিওনাল সেলস অফিসার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। আরও বক্তব্য দেন- জেএসএস প্রত্যায়িত ফেরদৌস ইসলাম, মামুন ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির কৌশল এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। পাশাপাশি আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ। কর্মশালা শেষে ৪০ কৃষকদের মাঝে বিনামূল্যে ব্র্যাক হাইব্রিড-১৮ জাতের ধানের বীজ দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক:



















