আমাদের তরুণ নেতা ৩ মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছে- মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৬ ০৪:৩৪:০৪ PM

ছবি-প্রতিনিধি

Share
41

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের তরুণ নেতা প্রধানমন্ত্রী নির্বাচনের তিন মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছে। বুধবার (২০) মে দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 


মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমাদের তরুণ নেতা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তিনি নির্বাচনের তিন মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন সহ সকল উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছেন৷ তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় এসে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার কথা বলেছেন যার জন্য আজ এখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী পরিদর্শনে এসেছেন এবং আগামি দুই বছরের মধ্যে এ বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছেন। 


এ সময় উপস্থিত ছিলেন- বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন প্রমুখ। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৫-২০ ১৬:৩৪:০৪