ভাতাদি বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ১৫/১০/২০২৫ ০৫:৩৩:২৩ PM

ছবি-প্রতিনিধি

Share
80

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা তাদের ভাতাদি বৃদ্ধির দাবিতে এক মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে কয়েক শত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর এক বিরাট মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে। 


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান। গেস্ট অব অনার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী।


শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, প্রভাষক নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, শাহাবুদ্দিন, বাবর আলী, রেজাউল করিম, সহ-শিক্ষক আব্দুল হামিদ, মনিরা বিশ্বাস ও মাসুদা বেগম প্রমুখ। 


প্রধান অতিথি জাহিদুর রহমান তাঁর বক্তব্যে বলেন,... শিক্ষকদের এ আন্দোলন ও দাবি সম্পুর্ণ যৌক্তিক... আগামিতে বিএনপি ক্ষমতায় গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা হবে। জামায়াতের নায়েবে আমিরও তাঁর বক্তব্যে শিক্ষকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং তাঁর সমর্থন ব্যক্ত করেন। অন্য বক্তরাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১০-১৫ ১৭:৩৩:২৩