ঠাকুরগাঁও-৩

বিএনপির প্রার্থী জাহিদুর রহমান অসুস্থ, দোয়া কামনা

  • প্রকাশের সময় : ০৭/১১/২০২৫ ০২:০৫:১৮ PM

ছবি-প্রতিনিধি

Share
40

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩

(পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।


জানা গেছে, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান গত বৃহস্পতিবার ৬ নভেম্বর রাতে হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার ৭ নভেম্বর সকাল ১১ টায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা সকলের দোয়া কামনা করেছেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১১-০৭ ১৪:০৫:১৮