জনবল সংকটে ভুগচ্ছে হবিগঞ্জে বিভিন্ন ভুমি অফিস

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৬ ০১:০২:৫২ PM

Share
26

হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলার ভুমি অফিস গুলোতে প্রয়োজনীয় জনবল না থাকায় নিরবচ্ছিন্ন ভুমি সেবা বাধা গ্রস্ত হচ্ছে। ফলে সেবা গ্রহীতারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না।খোঁজ নিয়ে জানা গেছে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর   হবিগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে ৭ টি পদে ৪৫ জন কর্মচারী নিয়োগের  জন্য একটি নিয়োগ  বিজ্ঞপ্তি দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আজও  পদগুলোতে কর্মচারী  নিয়োগ দেয়া হয়নি। সচেতন মহল দাবি করছেন ওই পদগুলোতে জনবল নিয়োগ দেয়া হলে জনবল সংকট নিরসনে অপরিসীম  ভুমিকা রাখবে। অনুসন্ধানে জানা গেছে বাহুবল উপজেলা ভুমি অফিসে ১৬ জন জনবল থাকার কথা থাকলেও আছেন মাত্র ৭ জন।এলাকাবাসী অবিলম্বে ওই পদগুলোতে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ চান।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১৩:০২:৫২