বাহুবলে উপজেলা গুণী শিক্ষক সম্মাননা পরিষদ গঠিত

  • প্রকাশের সময় : ১৬/০৬/২০২৬ ০৬:১৫:০৩ PM

Share
18

শিক্ষক জাতি গঠনের কারিগর। তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, ত্যাগ ও মানবিক অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বাহুবল উপজেলা গুণী শিক্ষক সম্মাননা পরিষদ গঠিত হয়েছে।সোমবার রাতে উপজেলা সদরে অবস্থিত আখঞ্জি ভবনে আয়েশা-মনতাজ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী মোখলেছ মুন্তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।আমেরিকা প্রবাসী মোখলেছ মুন্তাসিরকে সভাপতি ও আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মোঃ আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে ১২সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহসভাপতি মোহাম্মদ আবদুর রব শাহিন (অধ্যক্ষ, বাহুবল কলেজ), সহ সাধারণ সম্পাদক পংকজ কান্তি।  সদস্য- মাসুম তালুকদার (সহকারী অধ্যাপক- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ডা. সেকুল ইসলাম (আয়ারল্যান্ড প্রবাসী),  প্রভাষক মাহমুদ আলম (বাহুবল কলেজ), প্রভাষক মোঃ আব্দুস সালাম (রাগিব রাবেয়া কলেজ), শাহ মোশাহেদ আলী (সাবেক প্রধান শিক্ষক),  এম শামসুদ্দিন (পরিচালক - সানশাইন মডেল হাইস্কুল), মোঃ তুফাজ্জল হক (পরিচালক -লিটল ফ্লাওয়ার কিণ্ডারগার্টেন) ও সুহেল দাশ (কর্মকর্তা দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট)। এ সভায়  সুবোধ বিশ্বাস ও ইজ্জত আলী স্মৃতি পদক" প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ষাটের দশকের দু'জন গুণী শিক্ষক যথাক্রমে -বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবোধ বিশ্বাস ও উপজেলার কালি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইজ্জত আলীর স্মৃতি ধরে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ: ২০২৬-০৬-১৬ ১৮:১৫:০৩