প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : ১৬/০৬/২০২৬ ০৭:২২:৪৫ PM

Share
5

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আগমন উপলক্ষে বড়লেখা উপজেলা বিএনপি, বড়লেখা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকেলে উপজেলা বড়লেখা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপস্তিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি নসিব আলি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপি সভাপতি সাইফুল ইসলাম খোকন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রেহানা বেগম হাসনা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক আহাদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মুজিব, পৌর যুবদলের আহবায়ক সফিকুজ্জামান, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদল আহবায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক জাফর আহমদ, সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্স সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনকে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমনে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আনন্দ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-১৬ ১৯:২২:৪৫