সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শিদ শামীম

  • প্রকাশের সময় : ২১/০৭/২০২৬ ০৬:৩৬:৩৪ PM

Share
5

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার পদে রদবদল করা হয়েছে। ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেটের নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে, বর্তমান এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।


মঙ্গলবার (২১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিফ আহমেদ।


একই আদেশে পুলিশের আরও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদে রদবদল করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-২১ ১৮:৩৬:৩৪