নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী 

  • প্রকাশের সময় : ২১/০৭/২০২৬ ০৯:৪৩:৩৬ PM

Share
7


আইন ও মানবাধিকার বিষয়ে বিশেষ সেবা ও গবেষণার জন্য নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, হ্যাপী ইন্টারন্যাশনাল এর গভর্ণর ও রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর কোওর্ডিনেটর এডমিন রোটারিয়ান এডভোকেট এম এ সালেহ চৌধুরী। গত শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ঢাকার বিজয়নগর থ্রি স্টার হোটেলের সভাকক্ষে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও গুণীজন সংবর্ধনা সভায় এই পুরস্কার দেওয়া হয়।


ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. এ টি মমতাজুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। 


সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিচারপতি সিকদার মকবুল হক। এ ছাড়া সভায় বক্তব্য রাখেন সাবেক বিচারপতি পীরজাদা শহীদুল হারুন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা। এম এ সালেহ চৌধুরী অতিথিবৃন্দের হাত থেকে এই সম্মাননা গ্রহন করেন।


২০০৩ সাল থেকে এ পর্যন্ত রোটারির বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে স্বীকৃতিস্বরুপ একাধিক পুরস্কার তিনি পান এম এ সালেহ চৌধুরী। 


২০১২ সাল ও ২০১৪ সালে মধ্যে সেরা পুরস্কার লাভ করেন এম এ সালেহ চৌধুরী। এর মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক স্বর্ণ পদক, মাদার তেরেসা পদক সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেওদছেন।


এম এ সালেহ চৌধুরী-তার পেশাগত জীবনে গরিবের মামলা পরিচালনা করে গরিবের আইনজীবী হিসেবে জনস্রুতি অর্জন করেছেন। তিনি সবার কাছে গরিবের উকিল হিসেবে সমাদৃত।



সিলেট প্রেস / এম এ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-২১ ২১:৪৩:৩৬