৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

  • প্রকাশের সময় : ২২/০৭/২০২৬ ০৫:৩৮:৪৩ PM

Share
4

সুরমা-কুশিয়ারা ও আত্রাই নদীর পানি আগামী ২৪-৪৮ ঘণ্টায় বিপৎসীমার উপরে প্রবাহিত হতে পারে। এ কারণে সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। এ সময়ে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হাতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


বুধবার (২২ জুলাই) বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


সতর্কবার্তার তথ্যানুযায়ী, তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকায় পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা প্লাবিত হতে পারে।



আবহাওয়ার তথ্যানুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-২২ ১৭:৩৮:৪৩