সিলেটপ্রেস-এর অনুসন্ধান (পর্ব-১)

চাঁদা না পেয়ে এসআই পিযুষকে ফাঁসানোর অপচেষ্টা

  • প্রকাশের সময় : ২৭/০৭/২০২৬ ০৪:৪৭:২৯ AM

Share
16

​সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সারাদেশে একটি চিহ্নিত সিন্ডিকেট পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের দাবিকৃত টাকা না দেওয়া এবং অনৈতিক সুবিধায় রাজি না হওয়ায় এই চক্রটির নতুন শিকার হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পিযুষ দেবনাথ। একটি ভুয়া ও কাটছাঁট করা (এডিটেড) ভয়েস কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এই সৎ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

​কোম্পানীগঞ্জ থানা এলাকা ও পূর্বে দায়িত্ব পালন করা কর্মস্থলে অনুসন্ধানে এসআই পিযুষ দেবনাথের চরিত্র ও কর্মজীবনের বেশ কিছু ইতিবাচক দিক উঠে এসেছে: ​কোনো প্রকার আড়ম্বর বা বিলাসী জীবনের মোহ নেই তার। পুরোপুরি সরকারি নিয়মতান্ত্রিক বেতনের ওপর নির্ভর করেই তিনি অত্যন্ত সাধারণ ও সুশৃঙ্খলভাবে সংসার পরিচালনা করেন।

​সাধারণ সেবাগ্রহীতাদের প্রতি তিনি অত্যন্ত বিনয়ী ও সহানুভূতিশীল। আইনি সহায়তা নিতে আসা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সেবা দেওয়াকে তিনি প্রাধান্য দেন।

​প্রলোভন কিংবা বাহ্যিক কোনো চাপ বা অপপ্রচারের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে সরকারি দায়িত্ব পালন করাই তার মূল নীতি।

সিলেটপ্রেস-এর অনুসন্ধানে ষড়যন্তের আসল তথ্য
​সিলেটপ্রেস-এর অনুসন্ধানী পর্যালোচনায় বেরিয়ে এসেছে এই পরিকল্পিত ষড়যন্ত্রের নেপথ্য কাহিনী। অনুসন্ধানে দেখা যায়, ঘটনার কিছু পূর্বে সংশ্লিষ্ট গাড়ির মালিক নিজেই এসআই পিযুষ দেবনাথের সাথে মামলার বিষয়ে কথা বলেন এবং কাস্টমস ঝামেলা এড়াতে কিভাবে সহজে গাড়ি ফেরত পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে ঐ ব্যক্তি নানা অজুহাতে কাস্টমস ঝামেলা এড়াতে এসআই দেবনাথকে অর্থ দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু সম্পূর্ণ অডিও রেকর্ডটির মূল অংশ কৌশলে কাটছাঁট করে কেবল বিশেষ কিছু সংবেদনশীল বাক্য যুক্ত করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
​অনুসন্ধানে আরও উঠে আসে, সরাসরি চাঁদাবাজিতে যুক্ত অনেক ‘হলুদ সাংবাদিক’ পার পেয়ে গেলেও, চুন থেকে পান খসলেই বা অনৈতিক সুবিধা না পেলেই পুলিশকে লক্ষ্যবস্তু বানানো হয়। শুধু সাংবাদিক নামধারী কিছু ব্যক্তির অহেতুক চাঁদা ও অনৈতিক দাবি পূরণ না করাতেই এই সৎ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগেছে চক্রটি।

​সুশীল সমাজের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং পুলিশ বাহিনীর মনোবল ভাঙতে যে সিন্ডিকেটটি কাজ করছে, তাদের চিহ্নিত করতে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর অতি দ্রুত নজরদারি প্রয়োজন।

​বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে সক্রিয় এই অপপ্রচারকারী সিন্ডিকেটের নেপথ্য কাহিনীর আগামী পর্বে দেখুন দ্বিতীয় পর্ব...


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-২৭ ০৪:৪৭:২৯