আহত ৩

আধিপত্য বিস্তার নিয়ে মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

  • প্রকাশের সময় : ০৮/০৮/২০২৩ ০৩:২০:৫৬ AM

Share
48

আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ ছাত্রলীগ সূত্রে জানাগেছে, ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতরা হলেন কলেজের বিবিএসের শিক্ষার্থী সাকিব আহমদ ও মহসিন আহমদ। এর মধ্যে সাকিব সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন

মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান জানান, তিনি সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে ক্যাম্পাস থেকে শুনেছেন বহিরাগত কিছু তরুণ ক্যাম্পাসে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এ সময় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে তাঁদের বাইরে বের করে দিয়েছেন।

সিলেটের কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক অঞ্জন কুমার দেবনাথ বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / ০৮ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-০৮ ০৩:২০:৫৬