জামালগঞ্জ থানার নবাগত ওসি দিলীপ কুমার দাস প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । সোমবার সকালে ওসির সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওসি দিলীপ কুমার দাস বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে। সাংবাদিকরা হচ্ছেন আয়নার মত।
আমি আপনাদের থানায় নতুন এসেছি, অপরাধ দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন। চাঁদাবাজি সহ সকল প্রকার অপরাধ ধমনে আমার কঠোর অবস্থান থাকবে।
বিআইডব্লিউটি এবং উপজেলা পরিষদ থেকে ইজারাপ্রাপ্ত নৌপথে টুল আদায় করে এমন কিছু লোকের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে বলা হয়েছে আইনের ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যে কোনো অপরাধ আপনাদের চোখে ধরা পড়লে আমাকে সাথে সাথে জানাবেন। ওসির স্বাগত বক্তব্যের পর আলোচনা রাখেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি নিজাম নূর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মহসিন কবির, প্রচার প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, সদস্য সাইফ উল্লাহ।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















