যে ৩৬ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • প্রকাশের সময় : ২০/০৪/২০২৩ ০৩:৩৭:০২ AM

Share
43

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিন বিভাগে বৃষ্টি এবং ৩৬ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এ অবস্থায় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা এবং ঢাকা ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।


সিলেট প্রেস / ২০ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২০ ০৩:৩৭:০২