সিলেটপ্রেস এ সংবাদ প্রকাশে টনক নড়েছে

সিলেটে ফেসবুকে কথা কাটাকাটির জেরে খুনের ঘটনায় অবশেষে মামলা

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৩ ১২:২৭:১৫ PM

ছবি- সংগৃহীত

Share
77

সিলেটের গোলাপগঞ্জে  ফেইসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে তাজেল আহমদ (১৯) হত্যার  ঘটনায় সিলেট প্রেস এ সংবাদ প্রকাশের পর  অবশেষে  ৩ জনকে আসামি করে মামলা নিয়েছে পুলিশ । টনক নড়েছে প্রশাসনের। 

শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন। এঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করত। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।


সিলেট প্রেস / ২৩ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
এমদাদুর রহমান চৌধুরী জিয়া

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

প্রকাশ: ২০২৩-১০-২৩ ১২:২৭:১৫