সিলেটে অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশের সময় : ২৫/১০/২০২৩ ০২:০৮:৪৫ AM

ছবি- সংগৃহীত

Share
67

সিলেটের বিয়ানীবাজারে অটোরিক্সা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত সোমবার বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, পশ্চিম নয়াগ্রামের মৃত সমেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২), দক্ষিণ ফতেহপুরের মৃত আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২৭) ও আলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬), নয়াগ্রামের ভাড়াটিয়া মৃত মোজাফফর আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়া (৫৮)।

পুলিশ জানায়, আটককৃতরা ব্যাটারি চালিত টমটম গাড়ি ও ব্যাটারি চুরি করে অন্যত্র বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এ সংক্রান্ত মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।


সিলেট প্রেস / ২৫ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৫ ০২:০৮:৪৫