হবিগঞ্জে স্ত্রী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

  • প্রকাশের সময় : ২৬/১০/২০২৩ ০১:৫০:১৮ AM

ছবি-প্রতিকী

Share
33

হবিগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক জাহিদ হাসান এ রায় ঘোষনা করেন।

বাদী পক্ষের আইনজীবী সেলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে পিপি আবুল মনসুর এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। 

দণ্ডপ্রাপ্ততরা হলেন চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের মরহুম হরমুজ আলীর ছেলে (স্বামী) রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা বেগম, রাসেল মিয়ার ভাই কাউছার মিয়া, বোন রুজি আক্তার ও হুসনা আক্তার।

জানা যায়, ২০১৬ সনের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়ার স্ত্রী আয়েশা স্বামীর বাড়িতে নির্যাতনে খুন হন। ওই ঘটনায় তার (আয়েশা) বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণের পর বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষনা করেন।


সিলেট প্রেস / ২৬ অক্টোবর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-২৬ ০১:৫০:১৮