চেক ডিসঅনার মামলায় প্রতারক মোস্তাক গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৩ ০৩:২৭:০৫ AM

ছবি- সংগৃহীত

Share
34

চেক ডিসঅনার মামলায় প্রতারক মোস্তাক হায়াত খান(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপশহর থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। মোস্তাক সিলেট নগরীর শাহজালাল উপহশহরের বি ব্লক এর ৪৯ নং বাসার খলিলুর রহমান খানের ছেলে। অভিযোগ থেকে জানা যায়, মোস্তাক উপহশরে তার অটো ট্রেডিং নামের গাড়ির শো রুম থেকে বাদি শাহবউদ্দিনের নিকট ২০২১ সালে একটি গাড়ি সাড়ে ১৬ লক্ষ টাকায় বিক্রি করেন।

গাড়ির কাগজপত্র পরিবর্তন বাবদ আবারো ১ লক্ষ ৫৫ হাজার টাকা নেন মোস্তাক। এরপর দীর্ঘদিনেও গাড়ির কাগজ করে দিতে পারেননি। এব্যাপারে বিভিন্ন সময়ে শালিস বৈঠকে টাকা ফেরত না দিলে, অন্য গাড়ি দেয়ার প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করেন মোস্তাক। সর্বশেষ শালিস বৈঠকে মোস্তাক গাড়ি বাবাদ নেয়া ১৮ লক্ষ ৫ হাজার টাকার মধ্যে ১৫ লক্ষ টাকার একটি চেক দেন এবং বাকি টাকা দেয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। সেই ১৫ লক্ষ টাকার চেক ব্যাংকে জমা দিলে ডিসঅনার হয়।

এব্যাপারে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাচিস্ট্রেট আদালতে মামলা হলে বৃহ্স্পতিবার মোস্তাক হায়াত খানকে গ্রেফতার করে পুলিশ। শাহপরান থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মালিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর থেকে মোস্তাককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।


সিলেট প্রেস / ২৭ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৭ ০৩:২৭:০৫