জৈন্তাপুরে ভারতীয় চিনি ও গরু আটক

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৩ ০৭:২৪:০৩ AM

ছবি-প্রতিনিধি

Share
47

জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী পৃথক পৃথক অভিযানে ৮৮২ কেজি ভারতীয় চিনি ও ৮টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ অক্টোবর) জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত যশপুর নয়াবস্তি গ্রামে রাজবাড়ী খেলার মাঠের উত্তর প্রান্তে ঘিলাতৈল জৈন্তাপুর সড়কে অভিযান পরিচালিত হয়।

ভোর সাড়ে ৫ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযানে ৮টি ভারতীয় গরু আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুর সাথে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।

এর আগে শুক্রবার গভীর রাত সাড়ে তিন ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একই ইউনিয়নের গোয়াবাড়ী নামক স্হান হইতে রুবেল মিয়ার বসত বাড়ী থেকে ৮৮২ কেজি  চিনি উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় রুবেল মিয়া পলাতক ছিলো।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম পৃথক পৃথক  অভিযানে ৮৮২ কেজি ভারতীয়  চিনি ও ৮টি গরু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় জড়ীতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন।


সিলেট প্রেস / ২৭ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-২৭ ০৭:২৪:০৩