জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটককৃত আসামি উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আমবাড়ী এলাকার আব্দুস শুক্কুরের ছেলে নাসির উদ্দিন (৩০)।
সে পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। দীর্ঘদিন ট্রান্সপোর্ট ব্যবসার আড়ালে সে মদের ব্যবসা করে আসছিলো বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দূপুর ২ ঘটিকার সময় উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় আলিফ ট্রান্সপোর্টে অভিযান চালায় পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামি নাসির উদ্দিনের উপস্থিতিতে ট্রান্সপোর্ট অফিসে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে কার্টনে মোড়ানো অবস্থায় ৪৫ বোতল ম্যাকডোনাল্টস ব্লু ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বিদেশি মদ সহ একজন আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















