নগরীর খাদিমপাড়া থেকে মোটর সাইকেল চুরি, থানায় জিডি

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৩ ১১:৩২:৪৮ AM

ছবি- সংগৃহীত

Share
178

সিলেট নগরীর তামাবিল মহাসড়কস্থ খাদিমপাড়া বিআইডিসি এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের পার্কিং  এর স্থান থেকে ব্লু রংয়ের একটি জিকসার মোটর সাইকেল চুরি হয়েছে। এব্যাপারে শুক্রবার (২৭ অক্টোবর) সিলেট শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়রী করেন মোটর সাইকেলের মালিক মো. মিনহাজুল আবেদীন তুষার। জিডি নং ১৫৭৩।

জিডি সূত্রে জানা যায়, মোটর সাইকেলের মালিক মো. মিনহাজুল আবেদীন তুষার মোটর সাইকেলটি (ব্লু রংয়ের সুজুকি জিকসার, রেজি নং সিলেট মেট্রো-ল-১১-০৫৫২, চেসিস নং- গই৮ঘএ৪ইঅকএ ৯১০১৬৮৭, ইঞ্জিন নং- ইএঅ১-৩৩৪২১৫) তালাবদ্ধ করে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার সময় তামাবিল মহাসড়কস্থ খাদিমপাড়া বিআইডিসি এলাকার সূচনা কমিউনিটি সেন্টারে পার্কিং স্থানে রেখে বিবাহ অনুষ্ঠান যোগ দিতে সেন্টারের ভিতরে প্রবেশ করেন। প্রায় ৩০ মিনিট অতিবাহিত হওয়ার পর তিনি ফিরে দেখেন নির্ধারিত স্থানে মোটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখোজি করার পরও তিনি গাড়িটির কোন সন্ধান পান নি। পরে তিনি শাহপরান (রহ.) থানায় একটি জিডি করেন।

কোন হৃদয়বান ব্যক্তি যদি মোটর সাইকেলটি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা ০১৬১৬ ৪৩২৮১৯ (মো. মিনহাজুল আবেদীন তুষার) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। 


সিলেট প্রেস / ২৭ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৭ ১১:৩২:৪৮