লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামে তিন ছিনতাইকারী আটক

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৩ ০৪:৪৭:৫৮ AM

ছবি- সংগৃহীত

Share
60

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম এলাকায় সিএনজি অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়ার সময় ধাওয়া দিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেন স্থানীয় জনতা।

পরে পুলিশের হাতে সোপর্দ করা হয় তাদেরকে। আটককৃতরা হলেন, হাসান আলী (২৫), মোঃ হোসেন মিয়া (২৪) এবং জুবায়ের আহমদ (২৪)।

বিষয়টি শনিবার দুপুরে এসএমপি’র মিডিয়া শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয় ২৬ অক্টোবর রাত পৌনে ৭টার দিকে লাক্কাতুরা র্আন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পার্শ্বে চিতলমাটি এলাকায় মোঃ জয়নাল উদ্দিন নামের এক ব্যক্তি এর ভাড়া সিএনজি অটোরিকশা আসেন।

এসময় আটককৃত ছিনতাইকরা তাকে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থসহ সিএনজি অটোরিক্স ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটকা পড়েন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।


সিলেট প্রেস / ২৮ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৪:৪৭:৫৮