আদালতে হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

  • প্রকাশের সময় : ২১/০১/২০২৪ ০১:৩৫:৪১ AM

ছবি- সংগৃহীত

Share
84

মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যান ফয়সাল শেখ (৩২) নামে এক যুবক। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করেছে। ফয়সাল পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে।


শনিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান।


পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল শেখ হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যান। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় ফয়সালকে শনাক্ত করে। এরপর পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।



সিলেট প্রেস / ২১ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-২১ ০১:৩৫:৪১