সিলেটে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

  • প্রকাশের সময় : ২৪/০১/২০২৪ ০২:৪৭:৪০ AM

সংগৃহীত ছবি

Share
74

সিলেটের দক্ষিণ সুরমায় এক গাঁজা বিক্রেতা নারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩  জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।  


আটক হোসনা বেগম (৬০) ভার্থখলার কুমিল্লা পট্টির মৃত বাবর আলীর স্ত্রী।  


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে হোসনা বেগমকে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। 

 

পরে তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়। 


সিলেট প্রেস / ২৪ জানুয়ারি ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০১-২৪ ০২:৪৭:৪০