সিলেটে প্রতিবেশী যুবতীর ছুরিকাঘাতে যুবক নিহত

  • প্রকাশের সময় : ২৮/০১/২০২৪ ০২:২১:৪১ AM

গ্রেপ্তার শামছুন্নার প্রকাশ বুরাইদা।

Share
115

সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  প্রতিবেশী যুবতীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন দিলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীর পাড়া গ্রামের মৃত আবদুর রউফের ছেলে। শুক্রবার সাড়ে ৮টায় ভিকটিমের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ঘাতক যুবতী শামছুন্নাহার বুরাইদাসহ (২১)  তার বাবা চান মিয়াকে (৫৬) গ্রেফতার করে থানা পুলিশ।


উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও।     


সূত্র জানায়, গেল বৃহষ্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রতিবেশী চান মিয়ার মরগীর ছানা দিলোয়ার হোসেনের উঠান ময়লা করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় ফের একই বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হন তারা।


ঝগড়ার এক পর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নার বুরাইদা চাকু দিয়ে দিলোয়ার হোসেনকে ঘাই দেন। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দেলোয়ার। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, এ ঘটনায় ভিটটিমের ভাই আলী হোসেন একটি হত্যা মামলা দিয়েছেন।


ইতিমধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবতীসহ তার বাবাকে।


সিলেট প্রেস / ২৮ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০১-২৮ ০২:২১:৪১