সিলেটে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী,কথিত লাইভার লাকি আহমেদ গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২৪ ০৫:৩৫:৫৬ AM

ছবি- সংগৃহীত

Share
101

সিলেটের কতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ওয়ান্টেভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সিলেট নগরীর মুন্সিপাড়া ১০/আই গিয়াস উদ্দিন এর কলোনি থেকে কথিত লাইভার ভূয়া সাংবাদিক নামধারী ও সিলেট যুব মহিলালীগের পদ ব্যবহার কারী লাকি আহমেদ কে গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা ২ টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।


মামলা সূত্রে জানা যায়, কথিত লাকি আহমেদ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও উক্ত পত্রিকার সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি দিয়ে নানা ভাবে হয়রানি করে আসছেন ধীর্ঘ দিন দরে। ব্ল্যাকমেইলার লাকির হয়রানি থেকে মুক্তি পেতে বিচার চেয়ে ১২ অক্টোবর ২৩ইং তারিখে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ একটি মামলা দায়ের করেন বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, মামলার নং ৩০১/২৩। উক্ত মামলায় ৬ ফেব্রুয়ারী ২০২৪ইং আদালতে শুনানি শেষে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তাকে গ্রেফতার করা হয় ।


এ ব্যাপারে কতোয়ালী থানা ওসি (তদন্তের) সাথে যোগাযোগ করলে লাকীকে গ্রেফতারের বিষয় নিশ্চত করেন।


সিলেট প্রেস / ০৯ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-০৯ ০৫:৩৫:৫৬