জগন্নাথপুরে ধর্ষণের শিকার ভিক্ষুকের মামলায় ৩ মাস পর আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১২/০২/২০২৪ ০৪:৩২:২৯ AM

সংগৃহীত ছবি

Share
82

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক ভিক্ষুকের (২৬) করা মামলার তিন মাস পর আসামি শামীম মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গ্রেফতারের পর আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গতকাল রোববার বিকেলে র‍্যাব-১১-এর সহযোগিতায় কুমিল্লা সদরের কান্দিরপাড় এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) গ্রামের বাসিন্দা।


মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর বাড়ির পাশে এক মৎস্য খামার পাড়ে কচু আনতে যান ভুক্তভোগী ওই ভিক্ষুক। এ সময় শামীম মিয়া তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর জগন্নাথপুর থানায় শামীম মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তিনি।


বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ বলেন, ভুক্তভোগী ওই নারী এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করি আসছিলেন। ঘটনার দিন শামীম তাঁকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এরপর থেকে শামীম পলাতক ছিলেন। অনেক চেষ্টার পর র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ১২ ফেব্রুয়ারি ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০২-১২ ০৪:৩২:২৯