সেই বাসের সুপারভাইজার কুমিল্লা থেকে গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২৪ ১২:৪৩:২২ PM

ছবি- সংগৃহীত

Share
78

সিলেটে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ পুলিশ সদস্য গুরতর আহতের ঘটনায় বাসের সুপারভাইজারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত বাসের সুপারভাইজার কুমিল্লা জেলার মৃত নিয়ামত খানের ছেলে জয়নাল (৪০)।


শুক্রবার রাতে র‌্যাব-৯ এর মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহসড়কের তেমুখী পয়েন্টে এসএমপি উপ পুলিশ কমিশনার (উত্তর) অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত অবস্থায় পুলিশের পিকআপ ভ্যান ও পুলিশ সদস্যদের চাপা দেয়।


পরে দ্রুত বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন।


বাস চাপার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এসএমপির জালালাবাদ থানায় মামলা (নং-৭/১৫.০২.২৪) দায়ের করেন।


মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সুপারভাইজারকে গ্রেফতার করা হয়।


সিলেট প্রেস / ১৭ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০২-১৭ ১২:৪৩:২২