সিলেটের জৈন্তাপুরে সারী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে প্রভাব বিস্তার ওচাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। সোমবার সকালে জৈন্তাপুরের লালাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন জৈন্তাপুরের বাউরভাগ উত্তর গ্রামের শাহিন মিয়া (৪৮), কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামের সেলিম আহমদ (৩৫) ও কামরাঙ্গীখেল উত্তর গ্রামের আবদুল মালিক (৫০)। তাঁরা বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালাখাল সারী নদীর উৎসমুখ থেকে স্থানীয় লোকজন বালু উত্তোলন করে থাকেন। এতে স্থানীয় প্রভাবশালী একটি চক্র প্রতিপক্ষের কাছ থেকে বালুর নৌকাপ্রতি চাঁদা দাবি করলে সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ সাজেদুল ইসলাম বলেন, সারী নদীতে হাইকোর্টের নির্দেশে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবে স্থানীয় একটি চক্র প্রায়ই বালু তোলার চেষ্টায় থাকে স্বীকার করলেও নেননি কোন ব্যবস্থা।অপেক্ষা করছেন কেউ অভিযোগ দেয়ার।
সারী নদীতে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, নদীর বালু উত্তোলনে কোনো ইজারা দেওয়া হয়নি বলেও জানান
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















