সিলেটে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : ২০/০২/২০২৪ ০৫:৫৩:৩৮ AM

ছবি- সংগৃহীত

Share
87

সিলেটে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ।


তার নাম সুমন দাস (৩৮)। তিনি হবিগঞ্জের নবিগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের হরিপদ দাসের ছেলে।


আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এসময় তার হেফাজত থেকে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।


সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।



সিলেট প্রেস / ২০ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-২০ ০৫:৫৩:৩৮