সিলেটে গোয়েন্দা পুলিশের জালে ৩ ছিনতাইকারী

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২৪ ০৬:৫৪:২৭ AM

ছবি- সংগৃহীত

Share
100

সিলেটে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া গ্রামের মৃত শহীদ আহমদের ছেলে মো. আমিন আহমদ (৩১), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বাদেউবাটা গ্রামের মো. হেলিম মিয়ার ছেলে মো. ফজলু মিয়া (৪৯) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার দাউদপুর গ্রামের মো. আজমান আলীর ছেলে মাহমুদুল হাসান রনি (৩৪)। 


গ্রেফতারকালে কাছ থেকে ধারালো চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ। 


পরে তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। 


সিলেট প্রেস / ২৬ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-২৬ ০৬:৫৪:২৭