সিলেটে জাল টাকাসহ আটক ১

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২৪ ০৩:০০:০১ AM

ছবি- সংগৃহীত

Share
84

সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকা হতে জাল টাকার নোটসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে তাকে আটক করা হয়। 


আটক মো. রুজেল মিয়া (২৭) সুনামগঞ্জ জেলার ছাতক থানার জাউয়া ইউনিয়নের বড়কাপন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, রবিবার বিকালে শিবেরবাজার গরুর হাটের সামনে রুজেলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। 


আটককালে রুজেলের কাছ থেকে ১ হাজার করে ৫ টাকার জাল নোট জব্দ করে পুলিশ।


পরে তার বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ২৭ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-২৭ ০৩:০০:০১