জৈন্তাপুরে ৫৫ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা পেঁয়াজ জব্দ

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২৪ ০৩:৪২:১৬ AM

ছবি- সংগৃহীত

Share
50

জৈন্তাপুর মডেল থানার পুলিশের চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি পিকআপ জব্দ করা হয় ৷ অন্যদিকে রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ২০ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ডিআই ট্রাক জব্দ করা হয় ৷ দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালকসহ চোরাকারবারিরা পালিয়ে যান ৷


জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করি ৷ অভিযানে দুটি গাড়িসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা পেঁয়াজ আটক করেছি । এ বিষয়ে দুটি পৃথক মামলা করা হবে ৷ আমাদের অভিযান অব্যাহত থাকবে।’


সিলেট প্রেস / ২৮ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০২-২৮ ০৩:৪২:১৬