বালুচর এলাকায় পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ২

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২৪ ০২:৩৪:১৩ AM

ছবি- সংগৃহীত

Share
68

সিলেটের বালুচর এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শাহপরান রহ: থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশনায় এসআই মোঃ ইবাদুল্লাহ, এএসআই আল ইমরান বিন রাজ্জাক, এএসআই আব্দুল মালিকের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশের দেয়া তথ্যে,  শুক্রবার বিকেল থেকে চালানো অভিযানে  বালুচর পয়েন্ট সংলগ্ন এএস মটরস এর সামনে মাদক ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে  পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকরে কয়েকজন।


এসময় সন্দেহভাজন হিসেবে সুনামগঞ্জের নারকিলা এলাকার হরেন্দ্র দাসের ছেলে অনিল দাস (৩৫) কে আটক করা হয়। অনিল বর্তমানে সিলেটের রায়নগর দর্জিবন এলাকার বাসিন্দা। পাশাপাশি  সুনামগঞ্জের দিরাই এলাকার দুর্লভপুরের হরে কৃষ্ণ দাসের ছেলে  জয়ন্ত দাস (৩২) কে আটক করে পুলিশ।


পুলিশ জানায় এরা পালানোর ব্যাপারে সন্তোষজনক জবাব দিতে পারেনি। দেহ তল্লাশী করার পর অনিল দাস (৩৫) ও জয়ন্ত দাস (৩২) এর কাছথেকে আলাদাভাবে দুইকেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৪৮হাজার টাকা বলে জানান শাহপরান(রহ:) থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।


তিনি বলেন ‘ আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে, পাশাপাশি তাদেরকে  বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


সিলেট প্রেস / ০২ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-০২ ০২:৩৪:১৩