নগরীর নবাব রোড থেকে মোটরসাইকেল সহ দুই চোর আটক

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২৪ ১১:২৫:৩৯ AM

ছবি- সংগৃহীত

Share
91

সিলেট নগরীর নবাব রোড এলাকা থেকে দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।


শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নবাব রোড এলাকার পিডিবি হাই স্কুলের সামনে থেকে এ দুজনকে আটক করা হয়।


আটকরা হলেন- সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকার শ্রাবনী-১৯ এর বাসিন্দা রাজু হোসেনের ছেলে আহসান আহমেদ শরিফ (২২) ও এয়ারপোর্ট থানাধীন সুবিধবাজার বন কলাপাড়া এলাকার মো. কামাল মিয়ার ছেলে মো. রাকিব আহমেদ (২১)।


আটককালে তাদের কাছ থেকে ণঅগঅঐঅ কোম্পানির জ১৫ ঠ২ মডেলের ১৫০ সিসি’র ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এপিবিএন


৭-এপিবিএন-এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রেস / ০৩ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-০৩ ১১:২৫:৩৯