এবার সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরীর কদমতলীস্থ হোটেল সাগর এন্ড রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ যুবতী নারী রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুজিনা বেগম (৩৮), রুজিনা আক্তার নূপুর (২৬), লতা আক্তার (২৮), খালেদা আক্তার (৩৫), বৃষ্টি বেগম (২৭), মরিয়ম বেগম (২২), মোঃ সাচ্চু মিয়া শান্ত(২৭), গোলাম কিবরিয়া(৪৮), দুলন মালাকার (৩০), সাঈদ হোসেন এলিল (২৪), মোঃ মাশরাফি (২১) ও মতিউর রহমান(৩৭)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসএমপির দক্ষিন সুরমা থানায় মামলা দায়ের হয়েছে।সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সিলেটপ্রেস প্রতিবেদক




















