বন্দরবাজার থেকে ৬ ছিনতাইকারী আটক

  • প্রকাশের সময় : ০৪/০৩/২০২৪ ১০:৩৯:৫৩ AM

ছবি- সংগৃহীত

Share
74

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ লালবাজার থেকে এ ৬ জনকে আটক করা হয়। 


আটক ৬ ছিনতাইকালী হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি চৌধুরীগাঁওয়ের কুটি মিয়ার ছেলে সুমন মিয়া (২৪) ও পারভেজ আহমেদ (২৩),  মহানগরের কোতোয়ালি থানাধীন ছড়ারপার এলাকার মিন্টু মিয়ার ছেলে হৃদয় (১৯), দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন তিরাশিগাঁওয়ের আতিকুর রহমানের ছেলে বাবুল মিয়া (২০), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল হক (২০) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তা পানিছড়া গ্রামের মোনাক মিয়ার ছেলে নাঈম (১৮)।

 

আটককালে তাদের কাছ থেকে ৩ টি ছোরা জব্দ করে পুলিশ। 


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রেস / ০৪ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-০৪ ১০:৩৯:৫৩