সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগের নয় দিনে ৩৭ নারী-পুরুষ আটক করা হয়েছে। আবাসিক হোটেলে পতিতাবৃত্তি বৃদ্ধি পাওয়ায় নজরদারিও বৃদ্ধি করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির বিরুদ্ধে চলছে অভিযান। গত ৯ দিনে নগরীর বিভিন্ন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৭ যুবক-যুবতিকে আটক করা হয়। মহানগর পুলিশ বলছে, নগরীর আবাসিক হোটেলগুলো থেকে অসামাজিক কার্যকলাপ রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সর্বশেষ রোববার রাতে নগরীর দক্ষিণ সুরমার কদমতলীর হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ যুবক-যুবতিকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে উঠতি বয়সি যুবক-যুবতিদের ভিড় দেখা গেছে। হোটেলগুলোর পাশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এতে অতিষ্ঠ। এসব বিষয়ে পুলিশের পাশাপাশি সচেতন মহল অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।




















