সুবিদবাজারে ৩৫ লাখ টাকার চিনিসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : ০৯/০৩/২০২৪ ১০:১৪:৫১ AM

ছবি-সংগৃহীত

Share
104

সিলেটে ৫৯৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোররাতে নগরীর সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাচালন কাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করা হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই চরজোতপ্রতাপ এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. নাসিরুল ইসলাম (২২) ও একই থানার কল্যানপুর বাগানপাড়া কল্যানপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. রনি (২৩)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার ভোররাত পৌনে ৫টার দিকে সুবিদবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২টি ট্রাক গাড়ি (রেজি: নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ ও ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬) তল্লাশী চালিয়ে ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এছাড়া চোরাকারবারি নাসিরুল ইসলাম ও রনিকে গ্রেফতার করে ডিবি। জব্দকৃত চিনির বাজার মূল্য আনুমানিক ৩৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।


সিলেট প্রেস / ০৯ মার্চ ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৩-০৯ ১০:১৪:৫১