কোম্পানীগঞ্জে ডিবির অভিযানে ১৪৪ বোতল মদ আটক

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২৪ ০৫:৩২:৪৬ AM

ছবি- সংগৃহীত

Share
53

সিলেট জেলা গোয়েন্দা (দক্ষিণ) শাখা ডিবির অভিযানে ১৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান চালিয়ে এই মদের চালান আটক করেন ডিবি সদস্যরা।


অভিযানে নেতৃত্বকারি সিলেট জেলা গোয়েন্দা (দক্ষিণ) শাখার উপ-পরিদর্শক অফিসার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযানের সময় আমাদের উপস্থিত টের পেয়ে মজমিল (৫০) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। সে শিবনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র।


তিনি আরও জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সিলেট প্রেস / ১৩ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-১৩ ০৫:৩২:৪৬