সিলেটে চোরাই পালসার মোটরসাইকেলসহ আটক ২

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৪ ০৬:৫৮:১১ AM

ছবি-সংগৃহীত

Share
69

সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক হয়েছেন।


সোমবার (২৫ মার্চ) রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলেন- ফয়সাল আহমেদ (২৫) ও জাকির হোসেন (২৫)

 

এক বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায়, অতিরিক্ত পুলিশ সুপার, মো, মফিজুল ইসলামের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফকার করা হয়।


উদ্ধারকৃত নীল কালো রংয়ের 150  সিসি pulsar চোরাই মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- DHYWZD11788 চেসিস নং- MD2A11CY3JWDD93 


এ ঘটনায় পুলিশ পরিদর্শ (নিঃ) জাহাঙ্গীর আলম বাদী হয়ে এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।



সিলেট প্রেস / ২৭ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-২৭ ০৬:৫৮:১১