পবিত্র রমজান মাসেও সিলেট সীমান্ত দিয়ে আসছে মাদকের চালান

  • প্রকাশের সময় : ৩১/০৩/২০২৪ ০১:২১:৫৭ AM

ছবি-সংগৃহীত

Share
51

পবিত্র রমজান মাসেও সিলেট সীমান্ত দিয়ে বন্ধ নেই মাদক চোরাচালান।  প্রায় দিনই মাদকদ্রব্যসহ চোরাই পথে আসা বিভিন্ন পণ্য আটক করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ মার্চ) সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের হিংড়া হাওরে অভিযান চালিয়ে ২৬৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ। মাদক চোরাচালানের ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।  


আটক হারুন মিয়া ওরফে তারুন মিয়া (৫৫) পাশ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি রুস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।  


পুলিশ জানায়,  কোম্পানিগঞ্জ দিয়ে সিলেট শহরে মাদক চোরাচালান যাচ্ছে এরকম সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টিম হিংড়া হাওরে রাতে অবস্থান নেয়। এক পর্যায়ে ভোররাতে ৪-৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থানস্থলের পাশ দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩টি ভার ফেলে পালানোর সময় একজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

 

আটককৃত হারুন মিয়া ওরফে তারুন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় বিক্রির উদ্দেশ্যে তারা ফেনসিডিল বহন করছিল।  


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।  


এদিকে, কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযান ভারতীয় ১ হাজার ২৫০ কেজি চিনিসহ পিকআপ গাড়ি আটক করা হয়েছে।  


কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্মা জানান, বৃহস্পতিবার  দিবাগত রাতে কানাইঘাট থানার এসআই(নিঃ) দেবাশীষ সূত্রধরের নেত্বত্বে  অভিযান চালিয়ে ভারত হতে চোরাইপথে আসা ২৫টি বস্তা জব্দ করা হয়।  


এর আগে গত ২৪ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই বঙ্গবন্ধু হাইটেক পার্কের দক্ষিণে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৬৮ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার মিডিয়া কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ।


সিলেট প্রেস / ৩১ মার্চ ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৩-৩১ ০১:২১:৫৭